সর্বশেষ খবর
সভার বিজ্ঞপ্তি: ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা
সভার নোটিশ: বাংলাদেশ রেলওয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা এবং রেল অপারেশন কার্যক্রম সম্পর্কিত পর্যালোচনা সভা।
(সংশোধিত) সভার বিজ্ঞপ্তি: বাংলাদেশ রেলওয়ে কর্তৃক প্রস্তাবিত "ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত কর্ডলাইন নির্মাণ” শীর্ষক প্রকল্পের পিডিপিপি'র উপর প্রকল্প যাচাই কমিটি'র সভা
বাংলাদেশ এবং ভারতের মধ্যে ৩৮তম আন্তঃদেশীয় সরকারি রেলওয়ে সভা (IGRM) উপলক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সভার নোটিশ
' Non-Communicable Disease (NCD) Prevention and Lifestyle Modification (অসংক্রামক রোগ প্রতিরোধ এবং জীবনযাপনে পরিবর্তন)' বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণে অংশগ্রহণ।
সভার নোটিশ: ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত চলমান এবং অননুমোদিত নতুন প্রকল্পসমূহের পর্যালোচনা সভা
প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণে ভাড়ার ২৫% ছাড় দিচ্ছে রেলওয়ে
বাংলাদেশ রেলওয়ের ঐতিহ্য বিষয়ক স্মারক গ্রন্থ প্রকাশের জন্য সম্পাদনা কমিটি গঠন
বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবায় ৬৫ বয়সোর্ধ্ব ও শারিরীক প্রতিবন্ধী যাত্রীদের জন্য নির্ধারিত ভাড়ার ওপর ছাড় প্রদান
মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম এমপি এর জেলা প্রশাসক সম্মেলন ২০২৬ এর পঞ্চম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি
বাংলাদেশ রেলওয়ে কর্তৃক প্রদত্ত যাত্রীসেবার মানোন্নয়ন, দুর্ঘটনা প্রতিরোধ, চলমান কার্যক্রম ত্বরান্বিতকরণ ও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের আলোকে সার্বিক বিষয় অবহিতকরণে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা
পন্টেজ চার্জ আরোপের ফলে বৃদ্ধি পাচ্ছে পূর্বাঞ্চল রেলের ভাড়া
লোকোমোটিভ রক্ষনাবেক্ষণ কর্মী পর্যায়ে প্রথম বৈদেশিক প্রশিক্ষণ
দূর্ঘটনা প্রতিরোধে সর্বসাধারণকে সহযোগিতার আহ্বান রেল কর্তৃপক্ষের
রেলপথ মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ হালনাগাদ ও মনিটরিং সংক্রান্ত কমিটির সভা

সেবা সমূহ
সব দেখুন
মাননীয় মন্ত্রী
রেলপথ মন্ত্রণালয়
শেখ রবিউল আলম, এম.পি.
মাননীয় মন্ত্রী
রেলপথ মন্ত্রণালয়
শেখ রবিউল আলম ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি খুলনায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শেখ লোকমান হাকিম ও মাতা আছিয়া বেগম। তিনি বিবাহিত, স্ত্রী বকুল আক্তার। পারিবারিক জীবনে তিনি এক মেয়ে এবং এক ছেলে সন্তানের জনক। তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে “Mass Communication and Journalism” বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং বিএনপি’র চেয়ারপার্সনের বৈদেশিক নীতি বিষয়ক পরামর্শক কমিটির বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি একজন সফল উদ্যোক্তা এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব। রাজনীতি, অর্থনীতি, সামাজিক ও বৈশ্বিক সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনায় (টেলিভিশন) নিয়মিত অংশ নেন এবং গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য মতামত প্রদান করেন। তিনি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক। তিনি শিক্ষা ও সমাজসেবামূলক অসংখ্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত আছেন। কোমলমতি এবং মেধাবী শিক্ষার্থীদেরকে প্রণোদনা এবং আর্থিক অনুদানের লক্ষ্যে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় “আমরা ক’ জন” নামক সংগঠন।
শেখ রবিউল আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি গত ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শেখ রবিউল আলম বিএনপি’র নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর।
বিস্তারিতমাননীয় প্রতিমন্ত্রী
রেলপথ মন্ত্রণালয়
হাবিবুর রশিদ, এম.পি.
মাননীয় প্রতিমন্ত্রী
রেলপথ মন্ত্রণালয়
জনাব হাবিবুর রশিদ ১৫ সেপ্টেম্বর ১৯৭৩ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আব্দুর রশিদ আহমেদ ও মাতা রহিমা আক্তার খাতুন। তিনি বিবাহিত, স্ত্রী মাবিয়া আক্তার। পারিবারিক জীবনে তিনি ০৩ জন পুত্র সন্তানের জনক। তিনি পূর্ব মাদারটেক, সবুজবাগ, ঢাকার বাসিন্দা।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ হতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য।
ঢাকা সিটি কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি বাংলাদেশ জাতীয়াবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় (জুয়েল-হাবিব) কমিটির সাবেক সাধারণ সম্পাদক। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক এবং সদস্য ছিলেন। জনাব হাবিবুর রশিদ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বৃহত্তর সবুজবাগ থানার সাবেক সভাপতি ও সাংগঠনিক সম্পাদক, তৎকালীন ২৭ নং ওয়ার্ড সবুজবাগ থানার সাবেক সভাপতি ও যুগ্ম আহ্বায়ক।
জনাব হাবিবুর রশিদ বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক। তিনি শিক্ষা ও সমাজসেবামূলক অসংখ্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত আছেন। তিনি দিলকুশা স্পোর্টিং ক্লাবের সভাপতি, অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল লীগ কমিটির সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর কাউন্সিলর।
জনাব হাবিবুর রশিদ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এ ঢাকা-০৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর।
বিস্তারিত

মো: ফাহিমুল ইসলাম
সচিব, রেলপথ মন্ত্রণালয়
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |

রেলপথ মন্ত্রণালয়
৪/৩ আব্দুল গণি রোড, রেলভবন, ঢাকা-১০০০
ই-মেইলঃ info@mor.gov.bd