কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ এ ০৯:১৬ PM

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণীর মৃত্যুতে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি'র শোক

কন্টেন্ট: প্রেস রিলিজ প্রকাশের তারিখ: ২৮-০৩-২০২৬

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণীর মৃত্যুতে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি'র শোক

ঢাকা, ১৪ চৈত্র (২৮ মার্চ) ২০২৬:

জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী ও বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। দেশের শিক্ষা বিস্তার ও মানবসম্পদ উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন মহীয়সী নারীকে হারালো।

মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


স্বাক্ষরিত /-
রেজাউল করিম সিদ্দিকী
পিআরও
রেলপথ মন্ত্রণালয়।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন