কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ এ ০৭:৪৫ PM

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতকল্পে আইন-শৃঙ্খলা বজায় রাখা, নাশকতা ও কালোবাজারি প্রতিরোধসহ সার্বিক বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক সভা

কন্টেন্ট: প্রেস রিলিজ প্রকাশের তারিখ: ০৫-০৫-২০২৬

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতকল্পে আইন-শৃঙ্খলা বজায় রাখা, নাশকতা ও কালোবাজারি প্রতিরোধসহ সার্বিক বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক সভা।

রেলপথ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মো: ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ এমপি, ডিএমপি কমিশনার জনাব মোঃ সরওয়্যার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মোঃ আফজাল হোসেন এবং রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আগামী ১৩ মে ২০২৬ থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি, টিকেট শতভাগ অনলাইনে এবং নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫% স্ট্যান্ডিং টিকেট যাত্রার ২ ঘন্টা পূর্বে কাউন্টার হতে বিক্রি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পর্যাপ্ত মোবাইল কোর্ট পরিচালনা, যাত্রী সেবার মান উন্নয়ন এবং যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত যাত্রা নিশ্চিত করতে সভায় বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। রেল ভবন, ঢাকা, ৫ মে ২০২৬

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন