কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ এ ০৩:৪৪ PM
কন্টেন্ট: প্রেস রিলিজ প্রকাশের তারিখ: ০৭-০৫-২০২৬
ঈদযাত্রায় ট্রেনের টিকেট ১৩ মে থেকে, থাকছে ৫ জোড়া বিশেষ ও ৩টি ক্যাটেল স্পেশাল ট্রেন
ঢাকা, ৭মে, বৃহস্পতিবার।
আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ঈদযাত্রা অগ্রিম টিকিট ১৩ মে থেকে এবং ফেরত যাত্রার টিকেট ২১ মে থেকে শতভাগ অনলাইনে বিক্রয় করা হবে।
১৩ মে বিক্রয় করা হবে ২৩ মে তারিখে যাত্রার টিকেট। অনুরূপভাবে পর্যায়ক্রমে ১৪, ১৫, ১৬ এবং ১৭ তারিখ বিক্রয় করা হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬ এবং ২৭ তারিখে যাত্রার টিকেট।
ঈদ ফেরত যাত্রার ক্ষেত্রে ২১, ২২, ২৩, ২৪ এবং ২৫ মে বিক্রয় করা হবে যথাক্রমে ৩১ মে, ০১, ০২, ০৩ এবং ০৪ জুন তারিখে যাত্রা টিকিট।
ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ২৮, ২৯ এবং ৩০ মে ২০২৬ তারিখের টিকেট বিক্রয় করা হবে।
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা, ২০২৬ সুষ্ঠুভাবে উদ্যাপনের নিমিত্ত ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতকল্পে আইন-শৃঙ্খলা বজায় রাখা, নাশকতা ও কালোবাজারি প্রতিরোধসহ সার্বিক বিষয়ে প্রস্তুতিমূলক এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভাটি গত ৫ মে ২০২৬ তারিখ রেলভবনের সম্মেলন কক্ষে বিকাল ০৩:০০ টায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ, এম.পি, ডিএমপি কমিশনার জনাব মোঃ সরওয়ার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মোঃ আফজাল হোসেন এবং রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদযাত্রাকালে ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, টিকিটের কালোবাজারি প্রতিরোধ, ট্রেনের ছাদে যাত্রী পরিবহন বন্ধ করা, স্পেশাল ট্রেন পরিচালনা, ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট বিক্রি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
১। | (ক) রেলওয়ের পূর্বানুমোদন ব্যতীত সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে রেলওয়ের খোলা জায়গায়, রেললাইন ঘেঁষে ও রেলস্টেশনের প্রবেশপথে কোরবানির পশুর হাট যাতে স্থাপন না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে; (খ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন শাহজাহানপুর রেলওয়ে কলোনির অভ্যন্তরে যদি পশুর হাট স্থাপনের সিদ্ধান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে মৈত্রী সংঘ মাঠ সংলগ্ন এলাকার সীমাবদ্ধ রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে; | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| (গ) রেললাইনের কাছাকাছি কোনো স্থানে পশুর হাট স্থাপনের অনুমোদন দিলে হাট ব্যবস্থাপনায় নিয়োজিত ইজারাদারকে অবশ্যই রেললাইনের দিক ঘেঁষে নির্দিষ্ট দৈর্ঘ্য ও দূরত্ব বজায় রেখে বাঁশ বা উপযুক্ত উপকরণ দিয়ে শক্ত ঘেরাবেষ্টনী (ফেন্সিং) নির্মাণ করতে হবে; (ঘ) ঘেরাবেষ্টনী এমনভাবে স্থাপন করতে হবে যাতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এবং হাটে আগত সাধারণ মানুষের চলাচলে নিরাপত্তা নিশ্চিত হয়; (ঙ) জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে সমন্বয়ের মাধ্যমে ট্রেন চলাচল ও জননিরাপত্তা নিশ্চিতকরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করবে; (চ) ঢাকা মহানগরের অভ্যন্তরে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, ঢাকার সার্বিক তত্ত্বাবধানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের সমন্বয়ের মাধ্যমে নির্বিঘ্ন ট্রেন চলাচল ও জননিরাপত্তা নিশ্চিতকরণে ব্যবস্থা গ্রহণ করা হবে। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
২। | স্পেশাল ক্যাটেল সার্ভিস পরিচালনা প্রতিবছরের ন্যায় এবারও, ক্যাটেল স্পেশাল সার্ভিস পরিচালনা অব্যাহত রাখা হবে। স্পেশাল ক্যাটেল সার্ভিস পরিচালনার সময়সূচি
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
৩। | রেলওয়ে স্টেশনের আইন শৃঙ্খলা রক্ষা
ক) ঢাকা রেলওয়ে স্টেশন ও তার আশপাশের আইন-শৃঙ্খলা রক্ষা করার বিষয়ে ডিএমপি ও র্যাব কর্তৃক কন্ট্রোল রুম স্থাপন করা হবে; খ) টিকিটধারী যাত্রীদের সহজে স্টেশনে প্রবেশের ব্যবস্থা করা হবে, বিনা টিকিটের যাত্রীরা যেন স্টেশনে প্রবেশ করতে না পারে সে বিষয়ে স্টেশনে প্রবেশের মুখে জিগজ্যাগ করে বেষ্টনী তৈরি করা হবে; গ) ঢাকা ও বিমান বন্দর রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে যাতে বাস বা কোনো প্রকার যানবাহন দাঁড়িয়ে থেকে যানজট সৃষ্টি করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । ঘ) ঢাকা ও বিমান বন্দর রেলওয়ে স্টেশনের আশেপাশে মূল প্রবেশ দ্বার ছাড়াও কিছু অরক্ষিত প্রবেশপথ রয়েছে। সে পথগুলো দিয়ে যাতে কেউ স্টেশনে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করা হবে। প্রয়োজনে অস্থায়ী বেষ্টনী নির্মাণ করা হবে; ঙ) শিফট্ভিত্তিক দায়িত্ব পালনের ক্ষেত্রে পরবর্তী দল দায়িত্ব গ্রহণের পূর্বে যেন কর্মরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী দল কর্মস্থল ত্যাগ না করে তা নিশ্চিত করা হবে; চ) ঈদ যাত্রাকে কেন্দ্র করে যে কোনো প্রকার ঝুঁকি বা সম্ভাব্য সতর্কতার বিষয়ে গোয়েন্দা বিভাগের সঙ্গে সার্বিক সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ছ) ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমান বন্দর রেলওয়ে স্টেশনের আইন-শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনে ঢাকা মেটোপলিটন পুলিশের নিকট সহায়তা চাওয়া হবে।
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
৪। | বিশেষ ব্যবস্থাপনায় ঈদ অগ্রীম ও ফেরত টিকিট বিক্রয় (ক) ১৩ মে ২০২৬ তারিখ হতে নিম্নোক্ত সূচী অনুযায়ী আন্ত:নগর ট্রেনের ঈদ অগ্রিম টিকিট বিক্রয় করা হবে। যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার লক্ষ্যে পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্ত:নগর ট্রেনের টিকিট সকাল ০৮:০০টা হতে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্ত:নগর ট্রেনের টিকিট বিকাল ০২:০০টা হতে ইস্যু করা হবে। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
৫। | ঈদ যাত্রার টিকিট বিক্রয় সংক্রান্ত বিশেষ বিধান (ক) একজন যাত্রী উল্লিখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ ১ বার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক ০৪ টি টিকিট ক্রয় করতে পারবে। (খ) ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। (গ) যাত্রী সাধারণের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতিত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার হতে বিক্রয় করতে হবে। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
৬। | আন্তঃনগর ট্রেনের অফ-ডে প্রত্যাহার ২৩ মে ২০২৬ তারিখ থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত সকল আন্ত:নগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হবে। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক অফ-ডে কার্যকর রাখা হবে। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
৭। | কতিপয় স্টেশনে টিকিট বিক্রি ও যাত্রা বিরতি বন্ধ ক) টিকিটধারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুবিধার্থে ঈদের পূর্বে ২৩ মে ২০২৬ থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন হতে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। একইভাবে, বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না; | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| খ) ২৫ মে ২০২৬ থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি, ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনসমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি বন্ধ রাখা হবে। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
৮। | গুডস্ ট্রেন বন্ধ রাখা পবিত্র ঈদ-উল-আযহা এর ০৩ (তিন) দিন পূর্ব হতে ঈদের পরের দিন ০৬:০০ ঘটিকা পর্যন্ত জ্বালানী তেলবাহী ট্রেন ব্যতিত অন্যান্য সকল গুডস ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
৯। | বিশেষ ট্রেন পরিচালনা (ক) চাদঁপুর ঈদ স্পেশাল-১, ২ ও তিস্তা ঈদ স্পেশাল-৩, ৪ ট্রেন আগামী ২৫-০৫-২০২৬ তারিখ হতে ঈদের পূর্ব দিন পর্যন্ত এবং ঈদের পর ২য় দিন (ঈদ-উল-আযহা যদি ২৮-০৫-২০২৬ তারিখ অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে ঈদের পর ২য় দিন অর্থাৎ ৩০-০৫-২০২৬) হতে পরবর্তী ০৩ দিন অর্থাৎ ০১-০৬-২০২৬ তারিখ পর্যন্ত পরিচালনা করা হবে। এছাড়া, পার্বতীপুর ঈদ স্পেশাল-৯, ১০ ঈদের পূর্বে ২৪-০৫-২৬ তারিখ হতে ২৬-০৫-২৬ তারিখ পর্যন্ত ০৩ দিন এবং ঈদের পরের দিন হতে ০৩ দিন পরিচালনা করা হবে। বিশেষ ট্রেন পরিচালনার সময়সূচি
(খ) শোলাকিয়া ঈদ স্পেশাল-৫, ৬, ৭, ৮ শুধু ঈদের দিন চলাচল করবে। (গ) ঈদের পর পার্বতীপুর স্পেশাল-৯ জয়দেবপুর থেকে ০৮:১৫টায় ছাড়বে এবং ১৪:৫০টায় পার্বতীপুর পৌঁছাবে। পার্বতীপুর স্পেশাল-১০ পার্বতীপুর থেকে ২২:২০টায় ছাড়বে এবং ০৫:৪৫টায় জয়দেবপুর পৌঁছাবে।
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ১০। লোকোমোটিভ ও ক্যারেজ প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং ট্রেনের সমায়নুবর্তিতা রক্ষা ও সিডিউল বিপর্যয় রোধ ক) ট্রেনের সময়ানুবর্তিতা ও সিডিউল বিপর্যয় রোধে ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক পৃথক মনিটরিং সেল গঠন করে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হবে; খ) আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের ব্যবস্থা গ্রহণ করা হবে। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
১১। | অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন ক) ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, সিলেট, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া, ভৈরববাজার, ময়মনসিংহ, জামালপুর, টঙ্গিরেলওয়ে স্টেশনে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হবে; খ) জয়দেবপুর রেলওয়ে স্টেশনে অতিরিক্ত আরএনবি সদস্য মোতায়নের ক্ষেত্রে প্রয়োজনে অপেক্ষাকৃত কম ব্যস্ত স্টেশন থেকে সদস্য এনে সমন্বয় করা হবে।
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
১২। | খিলগাঁও ও আশকোনা রেলগেটে ক্যাম্প স্থাপন খিলগাঁও ও আশকোনা রেল গেট দিয়ে যাতে কেউ স্টেশনে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে খিলগাঁও ও আশকোনা রেলগেটে প্রয়োজনীয় সংখ্যক ডিএমপি, জিআরপি, র্যাব, আনসার ও আরএনবি মোতায়েন এবং ক্যাম্প স্থাপন করা হবে।
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৩। | রেলওয়ে প্ল্যাটফর্মে যাত্রী প্রবেশে টিকিট চেক ক) প্রকৃত টিকিটধারী যাত্রীরা যাতে সহজে প্ল্যাটফরমে প্রবেশ করতে এবং ট্রেনে উঠতে পারে সেলক্ষ্যে গেটে টিকিট চেক করার জন্য প্রয়োজনে অতিরিক্ত লোকবল নিয়োজিত করা হবে। খ) বিনা টিকিটে ট্রেন ভ্রমণ রোধে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৪। | ছাদে যাত্রী পরিবহন ও ট্রেনে টিকিট অতিরিক্ত যাত্রী পরিবহণ রোধ ক) কোনো অবস্থাতেই যাতে ট্রেনের ছাদে যাত্রী পরিবহন করা না হয় এবং ট্রেনে টিকিটের অতিরিক্ত যাত্রী যাতে ভ্রমণ করতে না পারে তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে; খ) টুল বা মই নিয়ে যাতে কেউ ট্রেন স্টেশনে ঢুকতে না পারে তা নিশ্চিত করা হবে; গ) ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমান বন্দর রেলওয়ে স্টেশনে অত্যধিক যাত্রীর চাপ থাকার সময়ে প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তা চাওয়া হবে।
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৫। | রেল লাইন চেক, পেট্রোলিং ও রিলিফ ট্রেন প্রস্তুত রাখা ক) রেল লাইনের স্লিপার ও জয়েন্টগুলো ঠিক মতো আছে কি-না তা নিয়মিত পরীক্ষা করা হবে; খ) ঈদযাত্রার সময় রেল লাইনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে এখন থেকেই ট্রলির মাধ্যমে পেট্রোলিংয়ের ব্যবস্থা গ্রহণ ক্রা হবে; গ) যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য রিলিফ ট্রেন প্রস্তুত রাখা হবে।
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৬। | যাত্রা বিলম্বের ক্ষেত্রে যাত্রীদেরকে অবহিতকরণ ক) ট্রেনের দীর্ঘ যাত্রা বিলম্বের বিষয়ে নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই যাত্রীদেরকে মোবাইল ম্যাসেজের মাধ্যমে অবহিত করা হবে; খ) একইসঙ্গে রেলওয়ে স্টেশনেও ঘোষণার মাধ্যমে যাত্রা বিলম্বের বিষয় যাত্রীদেরকে অবহিত করা হবে।
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৭। | পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ‘টিকিট যার ভ্রমণ তার’, বিনা টিকিটে ভ্রমণের শাস্তি এবং ট্রেনের টিকিট ক্রয়ের নিয়মাবলী পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৮। | টিকিট কালোবাজারি প্রতিরোধ ক) বাংলাদেশ রেলওয়ের নিজস্ব ওয়েবসাইট এবং কাউন্টার ব্যতিত অন্য কোনো মাধ্যমে টিকিট ক্রয় করে প্রতারিত না হওয়ার বিষয়ে প্রচারণার জন্য বাংলাদেশ রেলওয়ের একটি ভেরিফাইড ফেসবুক পেইজ চালু করা করা হবে; খ) টিকিট কালোবাজারি প্রতিরোধে স্যোশাল মিডিয়া (ফেসবুক) ও অন্যান্য যোগাযোগ মাধ্যম গোয়েন্দা নজরদারির আওতায় আনা হবে। টিকিট ক্রয়-বিক্রয় সংশ্লিষ্ট ফেসবুক পেজ বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে; গ) কোনো কর্মচারী যদি টিকিট কালোবাজারি/ ক্রয়-বিক্রয়ে জড়িত থাকে তবে তা যাচাইপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯। | যাত্রীসেবা নিশ্চিতকরণে কলসেন্টার অধিকতর কার্যকর করা যাত্রীসেবা নিশ্চিতকরণে স্থাপিত কল সেন্টার ‘১৩১’-কে আরও তৎপর রাখার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। কলসেন্টারে সেবাপ্রার্থীর চাহিত তথ্য তাৎক্ষণিক প্রদান ও গৃহিত ব্যবস্থা সম্পর্কে মন্ত্রণালয়কে নিয়মিত অবহিত করতে হবে।
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০। | মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণকে ঢাকা রেলওয়ে স্টেশন, বিমান বন্দর স্টেশনসহ বিভাগীয় রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব প্রদান করা হবে। দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ যাতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালন করেন তা নিশ্চিত করা হবে। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
২১। | পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দায়িত্বশীল আচরণ সুষ্ঠু যাত্রীসেবা নিশ্চিতকরণের জন্য সকল ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে, যাত্রীসেবা প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট সকলে যেন যাত্রীদের সঙ্গে যথাযথ দায়িত্বশীল আচরণ করেন তা নিশ্চিত করা হবে। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
২২। | রেলপথ মন্ত্রণালয় কর্তৃক ভিজিলেন্স ও তত্ত্বাবধান টিম গঠন আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা, ২০২৬ উপলক্ষ্যে জনসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে টিকিট বিক্রয় কার্যক্রম, বিশেষ ট্রেন সার্ভিস পরিচালনা, টিকিট কালোবাজারী রোধ এবং যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় কর্তৃক পর্যাপ্ত সংখ্যক ভিজিলেন্স টিম (ঢাকা, বিমানবন্দর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা), সার্বিক তত্ত্বাবধান টিম গঠন করা হবে। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
২৩। | দুর্ঘটনা প্রতিরোধ ও সামগ্রিক ব্যবস্থাপনায় বিশেষ সেল আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা, ২০২৬কে কেন্দ্র করে যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণের পাশাপাশি যেকোনো দুর্ঘটনার প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রম সমন্বয়ের জন্য একটি বিশেষ সেল গঠন করা হবে। |
রেজাউল করিম সিদ্দিকী
জনসংযোগ কর্মকর্তা
(সিনিয়র তথ্য অফিসার)
রেলপথ মন্ত্রণালয়।